Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

এবার বাচ্চাদের পানির বোতল ও টিফিন বক্সেও বসলো ভ্যাট

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
এবার বাচ্চাদের পানির বোতল ও টিফিন বক্সেও বসলো ভ্যাট

এবার প্লাস্টিকের তৈরি টিফিন বক্স ও পানির বোতলের ওপর ১৫% ভ্যাট আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে টিফিন বক্স ও পানির বোতলের দামও বাড়বে। উৎপাদন পর্যায়ে এই ভ্যাট বসবে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরও বেড়ে যেতে পারে।

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শতাধিক পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার।

 

টিফিন বক্স ও পানির বোতল এখন মধ্যবিত্ত পরিবারের নিত্যপণ্যে পরিণত হয়েছে। উৎপাদন পর্যায়ে এই ভ্যাট বসলেও শেষ পর্যন্ত তা ভোক্তার ঘাড়েই চাপবে। এত দিন এসব পণ্যে কোনো ভ্যাট ছিল না।

 

উদাহরণ হিসেবে বলা যায়, একটি প্ল্যাস্টিকের পানির বোতলের দাম যদি হয় ১০০ টাকা, তাহলে উৎপাদন পর্যায়ে এই বোতলের জন্য ১৫ টাকা ভ্যাট দিতে হবে উৎপাদককে।

 

ফলে উৎপাদন পর্যায়ে এই পানির বোতলের দাম ১৫ টাকা বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত ক্রেতাকেই দিতে হবে। একইভাবে টিফিন বক্সের দামও বাড়বে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।