Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এবার কোরবানির গরুর হাট কাঁপাবে কিশোরগঞ্জের ‘আলীরাজ’

admin • 06 Jun 2024, 09:32 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এবার কোরবানির গরুর হাট কাঁপাবে কিশোরগঞ্জের ‘আলীরাজ’

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে নানা নামে ও ওজনে কোরবানির গরু। এসবের মধ্যে কিশোরগঞ্জে কোরবানির হাট কাঁপাতে বাজারে আসছে ‘আলীরাজ’ নামের এই গরুটি।

কিশোরগঞ্জের মাইজখাপন ইউনিয়নের হাজীরগল গ্রামে নীলগঞ্জ রেলস্টেশনের কাছে মোহাম্মদ সেলিমের গোয়াল ঘর। সেখানে আলীরাজকে পাহারা দিতে রয়েছে দুটি কুকুর।

গরুর মালিক মোহাম্মদ সেলিম জানান, ফ্রিজিয়ান জাতের গরুটি ৫ বছর আগে পাশের গ্রাম থেকে এক লাখ টাকায় ক্রয় করেন তিনি। দীর্ঘ প্রায় ৫ বছর ধরে নিজের সন্তানের মতো লালন-পালন করে ষাঁড়টিকে। আদর করে এর নাম দিয়েছেন আলীরাজ। সাদা-কালো রংয়ের ষাঁড়টির দৈর্ঘ্য ১২ফুট এবং উচ্চতা সা‌ড়ে ৬ ফুট, ওজন ৪০ মণ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুভাষচন্দ্র মন্ডল জানান, বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং বড় গরুর মধ্যে আলীরাজ অন্যতম। এই গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত লোক। দূর থেকে আসছেন ক্রেতারাও। মালিক দাম হাঁকছেন ২০ লাখ টাকা। ৬ বছর বয়সী এই গরুটি হলেস্টাইন ফ্রিজিয়ান জাতের বলেও জানিয়েছেন তিনি। তার গরুটির খাবারের তালিকায় রয়েছে- কাঁচা ঘাস, শুকনো খড়, গমের ভুসি, ধানের কুড়া, ছোলা, ডাল, কলা, মিষ্টি কুমড়া। সে হিসেবে প্রতিদিন এর পেছনে খরচ হচ্ছে ২ হাজার থেকে ২২০০ টাকা।

গত বছর ওজন ছিল ১ হাজার ২০০ কেজি। তখন দাম উঠেছিল নয় লাখ টাকা। এ বছর ওজন ১৬০০ কেজি ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রাণী চিকিৎসক। গরুটির ওজন প্রতিদিন দেড় থেকে দুই কেজি করে বাড়ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।