Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এবারের ঈদে পশুর হাট কাঁপাতে আসছে 'জায়েদ খান'

admin • 26 May 2024, 09:04 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এবারের ঈদে পশুর হাট কাঁপাতে আসছে 'জায়েদ খান'

এবারের কোরবানির ঈদে পশুর হাট কাঁপাতে আসছে জায়েদ খান। না, রুপালি পর্দার নায়ক জায়েদ খান নয়, বিশাল আকৃতির জায়েদ খান নামের ষাঁড়টি কোরবানির পশুর হাটে অন্যতম আকর্ষণ হবে বলে জানিয়েছেন গাজীপুরের খামার মালিক আক্তার হোসেন। প্রায় ৩০ মণ ওজনের গরুটি দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন মানুষ আসছে তাঁর খামারে।

গাজীপুর সিটি করপোরেশনের কাউলতিয়া এলাকার বাসিন্দা আক্তার হোসেন। স্থানীয় এক কৃষকের কাছ থেকে কিনে গত এক বছর ধরে লালন পালন করছেন তাঁর আদরের গরুকে। গরুটি অন্য গরু বা মানুষ দেখলেই ডিগবাজি দিতে চায়। এমন চঞ্চল স্বভাবের কারণেই গরুর নাম রাখা হয়েছে ‘জায়েদ খান’।

নামকরণের ব্যাপারে খামারী আক্তার হোসেনের ছেলে বলছে, প্রিয় নায়ক জায়েদ খানের ভক্ত সে। তাঁর ডিগবাজি ভালো লাগে বলে তাদের গরুর নাম দিয়েছে 'জায়েদ খান'।

গরুটিকে প্রতিদিন ঘাস, খড় ও দানাদার খাবার দেওয়া হয়। অস্বাস্থ্যকর ও মানুষের জন্য ক্ষতিকর কোনো কিছু এটিকে খাওয়ানো হচ্ছে না বলে জানিয়েছে আরেক ছেলে সিহাব। দীর্ঘদিন ধরে লালন পালনে গরুর প্রতি মায়া পড়ে গেছে। তাই বিক্রির পর কিছুদিন খারাপ লাগবে বলে জানায় সে।

এরই মধ্যে মস্ত বড় ষাঁড় গরুটি দেখতে আক্তার হোসেনের বাড়িতে অনেকেই ভিড় করছেন। বিশেষ করে গরুর নাম মুখে মুখে ছড়িয়ে পড়াই অনেকেই গরুটির প্রতি কৌতূহল প্রকাশ করছেন। বেড়েছে উৎসুক দর্শনার্থীর সংখ্যাও। অনেকে মোবাইলে ভিডিও ধারণ করছেন। চঞ্চল গরুটি দেখার পর ভালো লাগার পাশাপাশি এর সঠিক নাম রাখা হয়েছে বলেও মন্তব্য করছেন অনেকে।

খামারী আক্তার হোসেন বলেন, স্থানীয় এক কৃষকের কাছ থেকে গরুটি কিনে গত এক বছর ধরে লালন পালন করা হয়। আসছে কোরবানি ঈদে বিক্রির জন্য জায়েদ খান নামের গরুটি গাবতলী পশুর হাটে নেওয়া হবে। বর্তমানে গরুটির ওজন প্রায় ৩০ মণ।

প্রতিদিন দেড় হাজার টাকার খাবার খাওয়ানো ফ্রিজিয়ান জাতের গরুটির দাম হাঁকা হচ্ছে সাড়ে ৮ লাখ টাকা। গরুটি গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় বলে দাবি করেছেন এই খামারী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।