Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এনজিও’র শাখা খুলতে গিয়ে প্রেম, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী

admin • 05 Jun 2024, 03:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এনজিও’র শাখা খুলতে গিয়ে প্রেম, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন কলেজছাত্রী (২০)। জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের বাসিন্দা ওই তরুণী। সোমবার (৩ জুন) বেলা ১২টা থেকে উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের পূর্ব মৌকুড়ি এলাকার একটি বাড়িতে অনশনে বসে কলেজছাত্রী।

প্রেমিকের নাম আব্দুল কাইয়ুম মল্লিক (৩২)। পূর্ব মৌকুড়ি গ্রামের পবন মল্লিকের ছেলে কাইয়ুম। তিনি পেশায় একজন এনজিও কর্মী। কাইয়ুম এর আগেও দুটি বিয়ে করেছেন। তাদের মধ্যে একজন কাইয়ুমের আপন চাচাতো বোনও রয়েছে।

জানা গেছে, চার মাস আগে ওই তরুণীর বাড়িতে এনজিও শাখা খুলতে গিয়ে পরিচয় হয় দুজনের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে যেতেন কাইয়ুম। ১৫ দিন আগে একবার বিয়ের দাবিতে কাউয়ুমের বাড়িতে এসেছিলেন সেই তরুণী। তবে দুই পরিবারের মধ্যস্থতায় বাড়ি ফিরে গেলেও এবার সারাজীবন থাকতে কাউয়ুমের বাড়িতে অনশনে বসেছেন তিনি।

ওই তরুণী বলেন, কাউয়ুম আমাকে কখনো দুই বিয়ের কথা বলে নাই। কিছুদিন আগে সে আমাকে জানায় তার চাচাতো বোনের কথা। তবে অনেক দিন হলো তার সঙ্গে (চাচাতো বোন) কাউয়ুমের সম্পর্ক নেই। এখন কাইয়ুমের মা আমাকে বাড়ি থেকে বেড় করে ভেতর থেকে গেট আটকে রেখেছে। কাইয়ুমও এখন আমার সঙ্গে যোগাযোগ করছে না। আমি এখান থেকে কোথাও যাবো না।

বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছা. স্বর্ণা বেগম বলেন, এই মেয়ে আগেও একবার এই বাড়িতে এসেছিল। সেদিন তার পরিবারের হাতে তুলে দেয়া হয়। আজ আবারও ওই মেয়ে এসেছে। ছেলের বাড়িতে কেউ নেই, মেয়েটি বাড়ির বাইরে আছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আমরা জেনেছি মেয়েটি ছেলের বাড়ির বাইরে বসে আছে। মেয়ে বা মেয়ের পরিবারের কেউই আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। আবার ছেলের পরিবারও কোনো অভিযোগ করেনি। এজন্য আমরা বিষয়টি নিয়ে কোনো আইনগত পদক্ষেপ নিতে পারছি না। তবে খোঁজ রাখছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।