Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

এখন থেকে ট্যাক্স ছাড়াই করা যাবে বিয়ে

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
এখন থেকে ট্যাক্স ছাড়াই করা যাবে বিয়ে

এখন থেকে বিবাহে কোনো কর লাগবে না। বিবাহের ওপর আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সম-সাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

 

তিনি বলেন, বিয়ে সম্পাদনে আরোপিত একটি কর ছিল, আইন মন্ত্রণালয় এ অযোক্তিক কর বাতিল করেছে।

 

এর আগে বিয়েতে কর আরোপ বাতিল চেয়ে অন্তর্বর্তী সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনী। গত রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে সংহতি জানিয়ে এ আলটিমেটাম দেন তিনি।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনী বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমাদের মানববন্ধন সফল হয়েছে। আজকে থেকে বিবাহে কোনো কর লাগবে না।

 

এক সপ্তাহের বেঁধে দেওয়া সময়ের তৃতীয় দিনেই বিবাহের ওপর কর আইন প্রত্যাহার করা হয়েছে।’ এ জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে ধন্যবাদ জানান রফিকুল ইসলাম আইনী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।