Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

‘এক বিভাগ থেকেই ১৩ জন উপদেষ্টা,রংপুর-রাজশাহী থেকে কেউ নেই’

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
‘এক বিভাগ থেকেই ১৩ জন উপদেষ্টা,রংপুর-রাজশাহী থেকে কেউ নেই’

অন্তর্বর্তীকালীন সরকারে নতুন আরও তিনজন উপদেষ্টা শপথ নিয়েছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি অভিযোগ করেছেন, দেশের এক বিভাগ থেকেই ১৩ জন উপদেষ্টা অথচ রংপুর-রাজশাহী থেকে কেউ নেই।

 

রোববার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

 

সারজিস আলম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘শুধু ১টা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা! অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই! তার ওপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন!’

 

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে তিনজন শপথ নেন। বঙ্গভবনে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন তিন উপদেষ্টা হলেন- শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

একই দিন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়। এরমধ্যে দুজন উপদেষ্টার দায়িত্ব কমেছে। তিনজনের মন্ত্রণালয় অদল-বদল হয়েছে, তবে দায়িত্ব কমেনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান এবং অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে তিনজনের হাতে তিনটি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।

 

মন্ত্রিপরিষদ বিভাগ রাতে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জানিয়েছে, খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং আমিনুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে। বিশেষ সহকারী পদে থাকাকালে তাঁরা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুবিধা পাবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।