Sunday, 8 November 2026
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন রাঙামাটিতে জেলা আ.লীগের সহসভাপতি চিংকিউ গ্রেপ্তার
এক্সক্লসিভ

এক দিনের কর্মসূচি ঘোষণা করলো জাতীয় পার্টি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
এক দিনের কর্মসূচি ঘোষণা করলো জাতীয় পার্টি

দলের চেয়ারম্যান ও মহাসচিব ছাড়াও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

   

এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব ছাড়াও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শনিবার (২ নভেম্বর) সমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টায় কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয় চত্বরে ওই সমাবেশ শুরু হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সমাবেশে সভাপতির বক্তব্য রাখবেন। এছাড়া দলের শীর্ষ নেতারা ওই সমাবেশে বক্তব্য রাখবেন। আর সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে।

বিজ্ঞপ্তিতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে সমাবেশস্থলে উপস্থিত হওয়ার পাশাপাশি মিছিল সফল করার নির্দেশনা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।