Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে গাড়ি চাপায় প্রাণ গেল বৃদ্ধের

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে গাড়ি চাপায় প্রাণ গেল বৃদ্ধের

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় গাড়ি চাপায় আহমদ ব্যাপারী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে ওই এলাকার নাইম ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আহমদ ব্যাপারী শিবচর উপজেলার বাহাদুরপুর বালাকান্দি এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে কোন পরিবহনের চাপায় তিনি নিহত হয়েছেন তা শনাক্ত করা যায়নি।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পাঁচ্চর নাইম ফিলিং স্টেশনের সামনে এক্সপ্রেসওয়ে পার হয়ে অপর পাশে যাচ্ছিলেন আহমদ ব্যাপারী নামের ওই ব্যক্তি। এসময় ঢাকাগামী অজ্ঞাত পরিবহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মহাসড়ক পার হয়ে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন তিনি। এসময় ঢাকাগামী একটি পরিবহন চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।