জেলার খবর
একাই গোসল করতে ৫ বছরের রুহুল পুকুরে, অতঃপর...
admin
• 16 Jul 2024, 09:12 AM
• পঠিত 0 বার
কিশোরগঞ্জের নিকলীতে পুকুরের পানিতে ডুবে রুহুল নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু রুহুল একই এলাকার আলামিনের ছেলে।
জানা যায়, সোমবার বিকেলে জারইতলা ইউনিয়নের সাজনপুর এলাকার জুম্মা বাড়ির পুকুরপাড় ঘাটে গোসল করতে নামে রুহুল। এ সময় পুকুরের পানিতে ডুবে সে মারা যায়।
এসব তথ্য নিশ্চিত করেছেন সাজনপুর এলাকার মৃত শিশুর প্রতিবেশী ফিরোজ মিয়া। তিনি জানান, সোমবার বিকেলে শিশুটি গোসল করতে গেলে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





