Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এইচএসসি পেছানোর আন্দোলন থেকে শিক্ষার্থীদের ধরে নিয়ে গেল পুলিশ

admin • 07 Aug 2023, 05:36 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এইচএসসি পেছানোর আন্দোলন থেকে শিক্ষার্থীদের ধরে নিয়ে গেল পুলিশ

এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের মধ্যে থেকে পাঁচ-ছয় জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

আজ (সোমবার) বিকেল ৪টা ২০ মিনিটে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের অবস্থানের কারণে শাহবাগে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছাড়তে বললেও শিক্ষার্থীরা রাজি হচ্ছিলেন না। পরে তাদের ৫ মিনিট সময় দেয় পুলিশ। এরপরও শিক্ষার্থীরা সড়ক না ছাড়লে সোয়া ৪টার দিকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয় ও পাঁচ থেকে ছয় জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে গেছে পুলিশ।

এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে নামে। পরে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে দুপুর এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সড়কে নামে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো- ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়, পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।