Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

উৎপাদন পর্যায়ে এলপি গ্যাসের কর অব্যাহতি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
উৎপাদন পর্যায়ে এলপি গ্যাসের কর অব্যাহতি

উৎপাদন পর্যায়ে এলপি গ্যাসের সাড়ে ৭ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়।

 

আদেশে বলা হয়েছে, বর্তমানে এলপি গ্যাস বাসাবাড়িতে রান্নার জ্বালানি, অটোগ্যাস ষ্টেশনে যানবাহনের জ্বালানি এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হইয়া থাকে এবং বর্তমানে গ্যাস ডিস্ট্রিভিউশন কোম্পানি কর্তৃক সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাস অপ্রতুল হওয়ার কারণে গার্মেন্টসসহ বিভিন্ন প্রকার শিল্প কারখানায় এলপি গ্যাসের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

 

সেহেতু এলপি গ্যাসের উৎপাদন ও ব্যবহার সহজলভ্য করিবার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, এলপি গ্যাস (শিরনামা সংখ্যা ২৭.১১) এর উৎপাদন পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রদান করিল।

 

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, এ আদেশ ৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।