Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

উপজেলা চেয়ারম্যান কারাগারে :মহাসড়কে আগুন জ্বালিয়ে সমর্থকদের বিক্ষোভ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
উপজেলা চেয়ারম্যান কারাগারে :মহাসড়কে আগুন জ্বালিয়ে সমর্থকদের বিক্ষোভ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে এক ব্যবসায়ী হত্যা মামলায় আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে মাদারগঞ্জ জামালপুর আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকরা।

এতে জামালপুর- মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল চার ঘন্টা বন্ধ থাকে। বিক্ষোভ শেষে চেয়ারম্যান রিমুর মুক্তির আগ অব্দি হরতালের ডাক দিয়েছে কর্মীসমর্থকরা।

 

সোমবার (১ জুলাই) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ এ আদেশ দেওয়ার পরে মাদারগঞ্জে বিক্ষোভ শুরু হয়েছে।

 

বিক্ষোভরত কর্মীসমর্থকরা বলেন, মিথ্যা মামলায় চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে আটক করা হয়েছে। এ বিষয়টি মাদারগঞ্জবাসী কোনভাবেই মেনে নিতে পারছে না। এজন্য উপজেলা সর্বস্তরের মানুষজন রাজপথে নেমে আসছে। উপজেলা চেয়ারম্যানকে মুক্তি না করে আমরা ঘরে ফিরব না। অতি দ্রুত তাকে মুক্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

রায়হান রহমতুল্লাহ রিমু'র দ্রুত মুক্তি না দেওয়া হলে রাজপথ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তার নেতা-কর্মী ও সমর্থকরা।

 

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন জানান,' ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হয় সার ব্যবসায়ী নওশের আলী। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সেই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমু'র নাম উঠে আসলে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন তিনি। গতকাল জামিনের মেয়াদ শেষে আজ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ দেন।

 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমু। গত মাসে ২৬ জুন ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন।

 

এ বিষয়ে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, বিকেল থেকে এলাকাবাসী সড়কে নেমে আন্দোলন করে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেই। তারা আগামীকাল থেকে সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা করেছে। এখন যানচলাচলসক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।