Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ইসলামপুর পৌরসভার মেয়র পদশূন্য ঘোষণা,উপনির্বাচনের নির্দেশ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইসলামপুর পৌরসভার মেয়র পদশূন্য ঘোষণা,উপনির্বাচনের নির্দেশ

জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়রের পদশূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। পাশাপাশি ওই পৌর সভায় মেয়র পদ উপনির্বাচন অনুষ্ঠানেরও নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

রোববার (২৩ জুন) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে ।

প্রজ্ঞাপনে বলা হয় ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের সেখ। মেয়র দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে উক্ত পৌরসভার ১১ জন কাউন্সিলর বিভিন্ন অভিযোগে আনীত অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় সরকার তথা স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩৮ (১২) মোতাবেক জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার মেয়র এর আসনটি সূত্রোক্ত প্রজ্ঞাপন অনুযায়ী ২৩ জুন ২০২৪ খ্রি: তারিখ হতে শূন্য ঘোষণা করা হয়।

এমতাবস্থায়, "স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩৩ (২) ধারা এর বিধানমতে জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার মেয়র-এর শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

এ ঘটনায় পৌর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে কাউন্সিলদের মাঝে বইছে আনন্দের বন্যা । মেয়রের পদশূন্য ঘোষণার পর পরই উপনির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এবং দুই বারের পৌর কাউন্সিলর ও প্যানেলমেয়র বাবু অংকন কর্মকার এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও দুই বারের পৌর কাউন্সিলর মোহন মিয়া। তারা নয়াদিগন্তকে জানান উপ নির্বাচন হলে তারা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।