Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ইসলামপুর উপজেলা আ.লীগ নেতা কাদের কারাগারে

admin • 29 Dec 2024, 06:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইসলামপুর উপজেলা আ.লীগ নেতা কাদের কারাগারে

জামালপুরের ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেখকে আটক করে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আব্দুল কাদের সেখকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

এর আগে গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় জামালপুর শহরের ভাড়া বাসা থেকে তাঁকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার পতনের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় রামদা, দা, ফালা, কিরিচ, শাবল, হকিস্টিকসহ বিস্ফোরক দ্রব্য নিয়ে বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, সোচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী।

 

এ নিয়ে ওইদিন রাতে সভারচর কারীপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে ক্ষমতাচ্যুৎ সরকারের সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনের নামোল্লেখে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানায় একটি মামলা করেন। এছাড়া ২২০ জন অজ্ঞাত ব্যক্তিকেউ আসামি দেওয়া হয়। ওই মামলায় এজাহার নামনীয় আসামি আব্দুল কাদের সেখ।

 

এ বিষয়ে ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, গত ১৬ ডিসেম্বর রাতে ইসলামপুরের সভারচরে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে ছাত্র লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই ঘটনায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন এক ছাত্রদল নেতা। মামলায় এজাহারভুক্ত আসামী আব্দুল কাদের সেখ। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

 

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ নভেম্বর জেলা প্রশাসকের কাছে উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও টানা তৃতীয় বারের পৌর মেয়র আব্দুল কাদের সেখকে অনাস্থা জানিয়ে আবেদন করেন ১২ কাউন্সিলর।

 

গত ২৯ এপ্রিল মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।