Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ইয়াবা পাচার করতে গিয়ে ডিবির জালে প্রেমিক-প্রেমিকা

admin • 27 Jun 2024, 08:29 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইয়াবা পাচার করতে গিয়ে ডিবির জালে প্রেমিক-প্রেমিকা

চট্টগ্রাম নগরে ৫ হাজার ২০০ পিস ইয়াবা পাচার করতে গিয়ে মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের জালে ধরা পড়েছেন প্রেমিক-প্রেমিকা। বুধবার (২৬ জুন) আকবরশাহ থানাধীন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. আবুল কাশেম (৩৪) ও ইয়াসমিন আক্তার রেশমী (১৯)।

 

গোয়েন্দা সূত্রে জানা যায়, আকবরশাহ থানাধীন সিডিএ আবাসিক এলাকায় হোটেল নিউ আমন্ত্রণের বিপরীত পাশে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। কক্সবাজার থেকে টাঙ্গাইলগামী অমর এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী বাসে অভিযান চালায় ডিবি। এ সময় বাসের সিটে বসে থাকা আবুল ও রেশমীর কাছ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার সাদিরা খাতুন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।