Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা লিটন আটক

admin • 06 Aug 2023, 10:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইয়াবাসহ ছাত্রলীগ নেতা লিটন আটক

নীলফামারীর কিশোরগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ লিটন আমীন (২৬) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে তাকে আটক করা হয়।

লিটন আমীন উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর চামশাপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে ও একই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

রোববার (৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় লিটনের মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয় ও তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফিন সফুর ফোনে কল করা হলে থানায় ব্যস্ত আছেন বলে কলটি কেটে দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।