Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবির কুড়িগ্রাম ছাত্রকল্যাণের নেতৃত্বে তৌফিক-ঐশী

admin • 17 Dec 2024, 09:52 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইবির কুড়িগ্রাম ছাত্রকল্যাণের নেতৃত্বে তৌফিক-ঐশী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুড়িগ্রাম জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৯-২০ বর্ষের মো:আসাদ-উদ-দৌলা তৌফিক এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ বর্ষের লুবাবা আনজুম ঐশী মনোনীত হয়েছেন।

 

রবিবার (১৫ ডিসেম্বর) সংগঠনের উপদেষ্টা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো: মহিব্বুল ইসলাম, ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: এরশাদুল হক এবং ইইই বিভাগের সহযোগী অধ্যাপক এস. এম. আব্দুর রহিম।

 

পূর্ণাঙ্গ এই কমিটিতে সহ সভাপতি হিসেবে রয়েছেন ২৮ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ১৭, সাংগঠনিক সম্পাদক ৩, উপ সাংগঠনিক সম্পাদক ২, অর্থ সম্পাদক ৩, উপ অর্থ সম্পাদক ৩ জন।

 

কমিটিতে দপ্তর ও উপ দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন ৩ জন করে। এছাড়াও প্রচার সম্পাদক ৩ জন, উপ প্রচার ৩ জন, শিক্ষা ও আবাসন সম্পাদক ২, উপ শিক্ষা ও আবাসন সম্পাদক ৩, ত্রাণ ও দুর্যোগ ২, উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ৩, আইসিটি বিষয়ক সম্পাদক এবং উপ আইসিটি বিষয়ক সম্পাদক ৩ জন করে রয়েছেন।

 

এছাড়াও ক্রিড়া বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন ৩ জন, উপ ক্রিড়া ৩ জন, আইন বিষয়ক সম্পাদক ৩ জন, উপ আইন বিষয়ক সম্পাদক ৩ জন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ৩২ জন শিক্ষার্থী।

 

কমিটির নতুন সাধারণ সম্পাদক লুবাবা আনজুম ঐশী বলেন, জেলা কল্যাণ একটি সেবামূলক সংগঠন। আমাদের কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রদের কল্যাণে কাজ করে আসছে। আমাকে উপদেষ্টামন্ডলী এই গুরু দায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ্ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুড়িগ্রাম জেলা হতে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব।

 

সভাপতি মো:আসাদ-উদ-দৌলা তৌফিক বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির আলাদা একটি সুপরিচিতি আছে। ক্যাম্পাসের সকল শিক্ষার্থীবান্ধব কার্যক্রমে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। আমাদের উপদেষ্টামন্ডলী খুবই আন্তরিক এবং শিক্ষার্থীবান্ধব। সকলের সহযোগিতায় ইবির বুকে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি তাদের কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।