Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ইতিহাস গড়ে মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প

admin • 06 Nov 2024, 05:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইতিহাস গড়ে মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে সুইং স্টেট উইসকনসিনে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তার ২৭৬টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট জিতে প্রেসিডেন্ট নির্বাচনেও জয় নিশ্চিত করেছেন তিনি।

 

বিবিসির সহযোগী সংবাদমাধ্যম সিবিএস এ তথ্য জানিয়েছে। আর এর মাধ্যমেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন নিশ্চিত করলেন।

  এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন এবং ফ্লোরিডায় তার ওয়াচ পার্টিতে সমর্থকদের উদ্দেশে দীর্ঘ এক ভাষণ দেন। ট্রাম্প জানান, তিনি একটি শক্তিশালী, নিরাপদ ও সমৃদ্ধ আমেরিকা তৈরি না পর্যন্ত বিশ্রাম নেবেন না।   ট্রাম্প ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে সমর্থকদের সামনে দেওয়া ভাষণে বলেন, ‘প্রতিটি দিন আমার শরীরের সব শক্তি দিয়ে আপনাদের জন্য লড়াই করব।’   অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণের কিছুক্ষণ আগে ওয়াশিংটন ডিসিতে কমলা হ্যারিসের নির্বাচনী রাতের পার্টির জায়গায় একদম ভিন্ন দৃশ্য দেখা গেছে।
হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে কমলা হ্যারিসের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি বক্তৃতা দেবেন না জানানোর পর উপস্থিত সবাই পরিত্যক্ত চেয়ার আর পতাকা ফেলে রেখে বাড়ি ফিরে যান।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।