Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ইটভাটায় মিললো শ্রমিকের মরদেহ

admin • 30 Jun 2024, 09:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইটভাটায় মিললো শ্রমিকের মরদেহ

বাগেরহাটের মোরেলগঞ্জে ইটভাটা থেকে রাকিব শিকদার (১৭) নামে এক ভ্যান-শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ জুন) সকাল ১০টার দিকে উপজেলা সদরের উপজেলা সদরের কাঠালতলা এলাকায় মোরেলগঞ্জ ব্রিকস্ ইন্ডাস্ট্রিজের ভেতরের মাঠে অন্য শ্রমিকরা রাকিব শিকদারের মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়।

খবর পেয়ে থানা পুলিশ দুপুরে দিকে রাকিবের মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে রাকিবের বাবা মন্টু শিকদার ও মা লিলি বেগম জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ ছিল। সকালে ইটভাটার মাঠে তার মরদেহ পাওয়া যায়।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, নিহত রাকিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হওয়ার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।