Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ইটনায় বৈদ্যুতিক টাওয়ারে ভারসাম্যহীন যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ইটনায় বৈদ্যুতিক টাওয়ারে ভারসাম্যহীন যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার ৩৩ কেভি একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় এক মানসিক ভারসাম্যহীন যুবক ওঠে পড়ায় তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ২ ঘণ্টা বন্ধ ছিলো।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ইটনা উপজেলার এলেংজুরী গ্রামে এ ঘটনা ঘটে। দেড় ঘণ্টা চেষ্টায় ওই যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৈদ্যুতিক টাওয়ার থেকে নামিয়ে আনা যুবক আলমগীর হোসেন (৩০) ইটনা উপজেলার এলেংজুরী ইউনিয়নের মনজিল মিয়ার ছেলে। বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়া এই যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে সবার অজান্তে বাড়ির সামনে হাওর সাঁতরে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন আলমগীর হোসেন নামে ওই যুবক। পরে স্থানীয়রা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে জানালে তারা বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে দেয়। এ ঘটনার খবর পেয়ে ইটনা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার অভিযানে নামে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টা তাকে বৈদ্যুতিক টাওয়ারের চূড়া থেকে নামিয়ে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এমন ঘটনায় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনস্থ ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার ২৪টি ইউনিয়নের ২৩টিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিচ্ছিন্ন করা হয়।

ইটনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার প্রচেষ্টায় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে।

মিঠামইন পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ কামাল হোসেন বলেন, এই ঘটনায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলে। ওই যুবককে উদ্ধারের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।