Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ইউনিক আইডি কার্ড পাচ্ছেন গণঅভ্যুত্থানে আহতরা

admin • 14 Nov 2024, 08:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইউনিক আইডি কার্ড পাচ্ছেন গণঅভ্যুত্থানে আহতরা

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পঙ্গু ও অন্ধদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাদের কর্মসংস্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. সায়েদুর রহমান।

 

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তিনি জানান, আহতদের একটি ইউনিক আইডি কার্ড থাকবে, সারা জীবন তারা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।

 

এদিকে, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘অভ্যুত্থানে আহতরা এখনও হাসপাতালের বিছানায় পড়ে আছেন। অথচ রাজনৈতিক দলগুলো নির্বাচন দেওয়ার কথা বলছেন।’

 

আহতদের পাশে কেবল সরকার নয়, রাজনৈতিক দলগুলোরও থাকার দায়িত্ব রয়েছে বলে জানান তিনি।

 

এর আগে, বুধবার অনুদানের টাকা ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর শেরেবাংলা নগরে বিক্ষোভ সমাবেশ করেন জুলাই আন্দোলনে আহতরা। পরে রাত আড়াইটায় স্বাস্থ্য-তথ্যসহ চার উপদেষ্টা সেখানে গিয়ে তাদের আশ্বস্ত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।