রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহেল রানার বদলির খবরে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল রাতে উপজেলার পাইকোরতলি মোড়, নারায়নপুর বাজার, টেবিলা বাজার এলাকায় এলাকাবাসী মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।
রাজশাহী বিভাগীয় কমিশনানের কার্যালয়ে থেকে গত মঙ্গলবার (২৪ আগস্ট) জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় বদলি ও যোগাদান করতে আদেশ দেওয়া হয়।
এলাকাবাসীবাসী জানান, সোহেল রানা উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন সময়ে ৩ ফসলি জমিতে মহাসমারোহে পুকুর খনন চলেছে।
ফলে ফসলী জমি হারিয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। মুজিব বর্ষে বীর মুক্তিযোদ্ধাদের উপহার বীর নিবাস নিয়েও ব্যাপক অনিয়ম করেন। এছাড়া বিভিন্ন প্রকল্পে অনিময় ও দুর্নীতি করেন।
মিষ্টি বিতরণ ও বিভিন্ন সরকারি কাজে অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা এসব বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানান।





