Sunday, 8 November 2026
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন রাঙামাটিতে জেলা আ.লীগের সহসভাপতি চিংকিউ গ্রেপ্তার
এক্সক্লসিভ

আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে তদন্ত ছাড়া কিছু মামলা হচ্ছে: ভলকার তুর্ক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে তদন্ত ছাড়া কিছু মামলা হচ্ছে: ভলকার তুর্ক

জতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ছাড়া কিছু মামলা হচ্ছে।

 

সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হওয়া প্রয়োজন। বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

ভলকার তুর্ক বলেন, জুলাই-আগস্ট মাসে হত্যার যথাযথ তদন্ত এবং বাংলাদেশের আর্থসামাজিক সংস্কারে সহায়তা করা জাতিসংঘ মানবাধিকার দফতরের অগ্রাধিকার।

 

তিনি আরো বলেন, বাংলাদেশে অতীতে যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। একটি ভিন্ন বাংলাদেশ দেখছি আমরা।

 

গত ২৮ অক্টোবর দিবাগত রা‌তে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। এরইমধ্যে সাতজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এবং ঢাকায় জাতিসংঘ মানবাধিকার দফতর খোলার বিষয়ে আলোচনা করেন তিনি।

 

আজ সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।