Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

আ.লীগ-কে বিপুল ভোটে জয় করতে চাওয়া সেই ওসি প্রত্যাহার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আ.লীগ-কে বিপুল ভোটে জয় করতে চাওয়া সেই ওসি প্রত্যাহার

আওয়ামী লীগকে আবারও সরকারে দেখতে চাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার রাত পোনে ৯টার দিকে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিব সাত্তি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগষ্ট দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত 'দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ' করা হয়। দেওয়ানগঞ্জ পৌরসভা মাঠে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু।

ওই সভায় ওসি শ্যামল চন্দ্র ধর তাঁর বক্তব্যে আওয়ামী লীগকে 'পুলিশের দল' হিসেবে ঘোষণা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে 'বিপুল ভোটে' জয় করা প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া দেওয়ানগঞ্জ পৌর মেয়রকে 'সুযোগ্য' এবং স্থানীয় সংসদ সদস্যকে 'নয়নের মণি' বিশেষণে অভিহিতও করেছেন ওসি।

 

একই সময় ওসি শ্যামল চন্দ্র ধর বলেন, ১৫-ই আগষ্ট শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার ঘৃণিত এইদিনে ঘৃণিত খুনিদের শাস্তি হোক। সব খুনিরাই কিন্তু শাস্তি পায় নাই। সবাইকে ফাঁসি দিয়ে ঝুলাইতে পারি নাই, শুধু কুচক্রী মহলের জন্য। আমরা চেয়েছিলাম। জাতির জনকের জন্য পেয়েছি আমরা লাল সবুজের পতাকা। যাঁর জন্য পেয়েছি আমরা এই স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ মানেই শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ মানেই জাতির জনকের দেশ। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।'

   

এছাড়া আগের দিন ১৪ আগষ্ট মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু ঘিরে দেশব্যাপী সাঈদীর অনুসারীদের কর্মকাণ্ড প্রসঙ্গের ইঙ্গিত করে ওসি শ্যামল চন্দ্র ধর বলেন, 'গতকাল আমরা এক কুচক্রী মহলের অনেক উস্কানি দেখেছি।

 

সুতরাং এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন এবং সামনে আমাদের নির্বাচন আসছে, আপনারা সবাই সতর্ক দৃষ্টি রেখে আমাদের দলের কাজ করে, আগামী সরকার যাতে আমরা পুনরায় আওয়ামী লীগ সরকারকে বিপুল ভোটে জয় করতে পারি। সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আমার দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে ছালাম দিয়ে শেষ করলাম আজকের এই বক্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় হোক আপনাদের সকলের।' এক পর্যায়ে অভিযুক্ত ওসি শ্যামল চন্দ্র ধরকে আজ শুক্রবার বিকেলে জামালপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সুমন কান্তি চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

 

দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিব সাত্তি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, 'ওসি স্যারের জামালপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করার বিষয়ে পুলিশ সুপার কার্যালয় থেকে একটি চিঠি পেয়েছি। ওসি স্যার পুলিশ লাইন্সে সংযুক্ত হতে প্রস্তুতি নিচ্ছেন।'

থানা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৮ জুলাই দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি হিসেবে যোগদান করেন শ্যামল চন্দ্র ধর। এর আগে ২০২০ সালের অক্টোবর মাস থেকে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। নেত্রকোণার কেন্দুয়া থানার সোহাগপুর গ্রামের বাসিন্দা শ্যামল চন্দ্র ধর ২০০১ সালে পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।