Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

আলু বীজ নিয়ে বিএডিসি-ডিলারদের প্রতারণা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
আলু বীজ নিয়ে বিএডিসি-ডিলারদের প্রতারণা

নিয়ম থাকলেও সরকারি প্রতিষ্ঠান বিএডিসি থেকে মেলেনি বীজ আলু। বাধ্য হয়ে বেসরকারি প্রতিষ্ঠান থেকে কিনে আলু রোপন করলেও পঁচে যাচ্ছে বেশিরভাগ। ফলে লোকসানের শঙ্কায় দিনাজপুরের কৃষকরা। অভিযোগ, অসৎ উদ্দেশ্যে সরবরাহ সংকট দেখিয়ে প্রতারণা করেছে বিএডিসি ও ডিলাররা।

 

দিনাজপুর সদরের শান্তিরবাজার এলাকার কৃষক জিল্লুর হোসেন। ৪ বিঘা জমিতে বুনেছেন বিনা-৭ জাতের আলু বীজ। যার বেশিরভাগই পঁচে গেছে মাটির নিচে। তিনি জানান, এক বিঘা জমিতে প্রায় ১ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু পঁচে যাওয়ায় জমিতে আবারও আলু বীজ আবারও লাগাতে হবে।

 

শুধু জিল্লুর নয়, একই অবস্থা ওই এলাকার বেশিরভাগ কৃষকর। অভিযোগ, নিয়ম থাকলেও আলু বীজ মেলেনি সরকারি প্রতিষ্ঠান বিএডিসি থেকে। তাই বেসরকারি প্রতিষ্ঠান থেকে আলু বীজ কিনে পড়তে হয়েছে ক্ষতির মুখে।

 

কৃষকদের অভিযোগ, আলু বীজ নিয়ে প্রতারণা করেছে বিএডিসি ও ডিলাররা। অতি মুনাফার লোভে দেখাচ্ছে সরবরাহ সংকটের অজুহাত। কৃষকরা জানায়, লোকাল আলু কিনে আমরা বিপদে পড়েছি।

 

এদিকে, সরকারের ঠিক করে দেয়া দামের চেয়ে বেশি দামে বিক্রির বিষয়টি জানেন না বলে দাবি কৃষি কর্মকর্তার। দিনাজপুর বিএডিসি উপ পরিচালক(বীজ বিপনন) আব্দুর রশীদ জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে অভিযোগ করেনি।

 

নানা কারণেই আলু বীজ পঁচে যেতে পারে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।