Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

আলীকদমে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

admin • 02 Jun 2024, 12:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আলীকদমে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

বান্দরবানের আলীকদমে ইজিবাইকের (টমটম) ধাক্কায় ইমাম হোসেন নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (২ জুন) সকালে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড তারাবুনিয়া পাড়ার বাদশা মিয়ার ছেলে এবং রেপারপাড়া বাজারের আলীকদম ইসলামিয়া এতিমখানা ও হেফজখানার ছাত্র।

স্থানীয়রা জানায়, রেপারপাড়া বাজারে রাস্তার পার হওয়ার সময় হঠাৎ ইজিবাইক(টমটম) এর ধাক্কায় ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে এক সিএনজি চালক মিনহাজুল ইসলাম তাকে আহত অবস্থায় উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলীকদম ইসলামিয়া এতিমখানার সভাপতি মো. মফিজ বলেন, শিশুটি আমাদের এতিমখানায় পড়ালেখা করতো। সে তারাবুনিয়া পাড়ার বাদশা মিয়ার ছেলে। পরিবারকে খবর দেয়া হয়েছে। রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা টমটম তাকে ধাক্কা দেয়।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার তবিদুর রহমান জানান, সকালে চৈক্ষ্যং ইউনিয়েনর রেপারপাড়া বাজারে টমটমের দুর্ঘটনায় একটি শিশু নিহত হয়েছে। শিশুটিকে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।