Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আর রক্তপাত-প্রতিহিংসা নয়, ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে:মির্জা ফখরুল

admin • 11 Dec 2024, 07:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আর রক্তপাত-প্রতিহিংসা নয়, ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে:মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনকার যুদ্ধ সমাবেশ-মিছিলের নয়, সাইবার যুদ্ধ। এজন্য তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টদের কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার যুক্তরাজ্য বিএনপির কার্যকরী কমিটির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

বিএনপি মহাসচিব বলেন, আর রক্তপাত, প্রতিহিংসা নয়, সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব প্রবাসীদের।

 

তিনি বলেন, ৫ আগস্টের পর বিএনপি সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে বলে ভারত সারাবিশ্বে অপপ্রচার চালিয়েছে। আমাদের এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই চালাতে হবে।

 

মির্জা ফখরুল আরো বলেন, অনেকে আশা ছেড়ে দিলেও বিএনপি কখনো বসে থাকেনি। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, নূন্যতম গণতান্ত্রিক অধিকারের লড়াইয়ে আন্দোলন শুরু করেছিল বিএনপি। নতুন দেশ, নতুন স্বপ্নের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করা হয়েছিল। ৩১ দফা ঠিকমতো বুঝলে আর কিছুর দরকার নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।