Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

admin • 06 Feb 2025, 09:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন। দেশি-বিদেশি গণমাধ্যমসহ তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন।

 

আজ (০৬ ফেব্রুয়ারী ) বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

 

উপদেষ্টা পরিষদের সভায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা হয়। টিসিবির মাধ্যমে পণ্য পরিবহণ, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়।

 

এছাড়া, সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।