Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী আটক

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী আটক

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত সুমার স্বামী দুলাল বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়।

টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা শাহিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্ত্রী ও মেয়ের মরদেহ উদ্ধারের পর থেকে পলাতক দুলাল বিশ্বাসকে গ্রেপ্তারে অভিযানে নামে টুরিস্ট পুলিশের একাধিক দল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের হোটেল-মোটেল জোনের ‘সি আলিফ’ হোটেলের ৪১১ নম্বর কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তিন ছেলেসহ স্বামীর সঙ্গে ‘সি আলিফ’ আবাসিক হোটেলে রুম ভাড়া নেন সুমা দে। কয়েক দিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান তারা। শুক্রবার সকালে তারা সবাই হাসিমুখেই ছিলেন। কিন্তু হঠাৎ তাদের রুম খোলা দেখে হোটেল বয় গিয়ে দেখেন মা ও মেয়ের মরদেহ পড়ে আছে। পরে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। নিহতদের মরদেহ মর্গে রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।