Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

আবাসিক হোটেলে মিলল মাদারীপুরের শিক্ষকের মরদেহ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আবাসিক হোটেলে মিলল মাদারীপুরের শিক্ষকের মরদেহ

রাজধানী ঢাকার একটি আবাসিক হোটেল থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার একটি স্কুলের প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ঢাকার তোপখানা রোডের ‘হোটেল রয়েল গ্রান্ড হায়াত’ নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ।

ওই শিক্ষকের নাম মনীন্দ্রনাথ বাড়ৈর। তিনি রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, স্কুল ক্যাম্পাসের একটি কোয়ার্টরে পরিবার নিয়ে বসবাস করতেন ওই শিক্ষক। বৃহস্পতিবার সকালে স্কুলের প্রয়োজনীয় কাজের কথা বলে ঢাকায় যান। দুপুরের পর থেকেই তাঁর স্ত্রী প্রধান শিক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে বন্ধ পান। এরপর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। রাত ৮ টার দিকে থানা-পুলিশের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন ঢাকার আবাসিক হোটেল থেকে মনীন্দ্রনাথ বাড়ৈর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, রাত ৮ টার দিকে শাহবাগ থানা থেকে ওই প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।