Wednesday, 11 November 2026
শিরোনাম
হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে দ্য গার্ডিয়ানের সংবাদ প্রকাশ কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, এককালীন মিলবে ১৫ হাজার টাকা পুকুরে মিলল সাবেক ইউপি সদস্যর রক্তাক্ত মরদেহ কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত সিঙ্গারা না পেয়ে কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক ৫ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা, খরচ করবেন যেসব খাতে কুষ্টিয়ায় ১৮৪টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই!
Uncategorized

আনোয়ারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় নন্দলালপুর ইউনিয়ন বাসী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
আনোয়ারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় নন্দলালপুর ইউনিয়ন বাসী

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ৫ নং নন্দলালপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আনোয়ারকে দেখতে চায় এলাকার জনগণ। ২০ টি গ্রাম নিয়ে গড়ে ওঠা এই ইউনিয়নের সহজ সরল মানুষের কাছাকাছি পৌঁছে তাদের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন আনোয়ার হোসেন।

নন্দলালপুর ইউনিয়ন এর দড়িকোমরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে সদা হাস্যজ্বল সাদা মনের মানুষ শাপলা ব্রিকস এর সাবেক স্বত্বাধিকারী এবং শাপলা ট্রেডিং কোম্পানির স্বত্বাধিকারী আনোয়ার হোসেন অনেক আগে থেকেই নিঃস্বার্থভাবে সমাজে বিভিন্ন ধরনের উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছেন নিরবে। সামাজিক সংগঠন আর রহমান এসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে তিন বছর যাবত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, ঝড়ে পরা শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বিদ্যালয় মুখী করা, গৃহহীনদের ঘরের ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের উন্নয়ন মুলক কাজে আর্থিক সহায়তা করে যাচ্ছেন।

আনোয়ার হোসেন জানান, তার কোন চাওয়া পাওয়া নেই। তিনি নন্দলালপুর ইউনিয়নের সন্তান হিসেবে এই ইউনিয়নের জনগণের সাথে ও পাশে থেকে তাদের খেদমত করতে চান। পবিত্র হজ্জ পালন সমাপ্ত করে অচিরেই দেশে ফিরে তিনি এলাকার উন্নয়ন মুলক কাজে নিজেকে নিবেদিত করবেন বলে জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।