Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আত্মগোপনে থাকা ঢাবি ছাত্রলীগ নেত্রী নিশি গ্রেপ্তার

admin • 13 Jan 2025, 09:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আত্মগোপনে থাকা ঢাবি ছাত্রলীগ নেত্রী নিশি গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটা থেকে আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি ছিলেন।

 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, গ্রেপ্তারের পর নিশিকে ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

 

প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর থেকে তিনি অত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।