Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

আজ পবিত্র শবে মেরাজ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
আজ পবিত্র শবে মেরাজ

পবিত্র শবে মেরাজ ইসলামের এক মহিমান্বিত রজনী। ১৪৪৬ হিজরি সনের ৭ম মাস রজবের ২৬ তারিখে শবে মেরাজ পালিত হয়। গত ১ জানুয়ারি বাংলাদেশের আকাশে রজবের চাঁদ দেখা গেছে।

 

আর ২ জানুয়ারি থেকে রজব মাস গণনা শুরু হয়। সেই হিসেবে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (লাইলাতুল মিরাজুন্নবী) আজ সোমবার ২৭ জানুয়ারি দিবাগত রাতে পালিত।

 

গত ১ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের একান্ত সচিব মো. বদিউজ্জমান চাঁদ দেখার তথ্য নিশ্চিত করে শবে মেরাজের দিনক্ষণ জানান।

 

রজব মাসের ২৬ তারিখ রাতটি পবিত্র মেরাজের রাত। যে রাতে মহানবী (সা.) মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। তিনি মহান আল্লাহর দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন।

 

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে পবিত্র রজব মাস। সেখানে আগামী আজ ২৬ জানুয়ারি (২৬ রজব) দিবাগত রাতে ও ২৭ জানুয়ারি (২৭ রজব) দিনে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।