Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর রাজনীতি

আগামী ১০০ বছরেও আ.লীগ ক্ষমতায় আসতে পারবে না : রুমিন ফারহানা

admin • 08 Apr 2023, 07:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আগামী ১০০ বছরেও আ.লীগ ক্ষমতায় আসতে পারবে না : রুমিন ফারহানা

বিএনপির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকার উন্নয়নের নামে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আগামী দিন বিএনপি যখন ক্ষমতায় আসবে সেই লুটের টাকার হিসাব নেওয়া হবে।

 

তিনি বলেন, দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। সরকার ১৫ বছরের দুঃশাসনের মাধ্যমে মানুষকে যে কষ্ট দিয়েছেন আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না।

 

শনিবার (৮ এপ্রিল) দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন।

 

শনিবার শহরের শন রোডের মাইক্রোস্ট্যান্ডে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত দুই ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুমিনুল হক, সদস্য হাজী মো. সালাউদ্দিন, উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।