Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

আইসক্রিম কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
আইসক্রিম কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

নাটোরে আইসক্রিম খাওয়ার আবদার না মেটানোয় মায়ের ওপর অভিমান করে সপ্তমী রাণী সরকার (১৩) নামের এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় সপ্তমী তার নিজ শয়ন কক্ষে আত্মহত্যা করে।

সপ্তমী শহরের উত্তর চৌকিরপাড় কালুর মোড় এলাকার মালয়েশিয়া প্রবাসী নরেশ চন্দ্র সরকারের বড় মেয়ে। সে নাটোরের নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

সপ্তমী রাণীর পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির সামনে আইসক্রিমওয়ালা আসলে সপ্তমী আইসক্রিম খাওয়ার জন্য মায়ের কাছে আবদার করে।

মা আইসক্রিম কিনে দিতে অস্বীকৃতি জানালে সে তার নিজ রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়। দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের লোকজনদের সন্দেহ হয়। এক পর্যায়ে তার মা ও অন্যান্যরা ঘরের ছিদ্র দিয়ে সপ্তমীকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত সপ্তমীর পরিবারের সদস্য, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।