Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

আইনজীবী হত্যার প্রতিবাদে সুপ্রিমকোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

admin • 27 Nov 2024, 07:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আইনজীবী হত্যার প্রতিবাদে সুপ্রিমকোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের হামলায় চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরাম ও সাধারন আইনজীবীরা। 
২৭ নভেম্বর ( বুধবার ) দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা ও সাধারন আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন । বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার ও সারাদেশের আইনজীবীদের নিরাপত্তার দাবি জানিয়ে আল্টিমেটাম দেওয়া হয়।    বিক্ষোভ সমাবেশে সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী  জয়নাল আবেদীন ,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইন সম্পাদক  কায়সার কামাল,সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহাবুব উদ্দিন খোকন,সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামান আক্তার বুলবুল সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।