Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলার খবর

অস্ট্রেলিয়ায় সমুদ্রে বিধ্বস্ত বিমান, পর্যটকসহ নিহত ৩

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
অস্ট্রেলিয়ায় সমুদ্রে বিধ্বস্ত বিমান, পর্যটকসহ নিহত ৩

অস্ট্রেলিয়ায় সমুদ্রে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটকসহ পাইলট নিহত হয়েছেন।

 

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় পার্থ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, গতকাল বিকেলে থমসন উপসাগরে উড্ডয়নের পরপরই প্লেনটি পানিতে তলিয়ে যায়। এতে সাতজন আরোহী ছিলেন।

 

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক বলেন, গত রাতে পুলিশের ডুবুরিরা ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন ৬৫ বছর বয়সী মহিলা, যিনি সুইস পর্যটক, আরেকজন ৬০ বছর বয়সী ডেনমার্কের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। বিমানটির ৩৪ বছর বয়সী পাইলটও মারা গেছেন।

 

রজার কুক বলেন, ‘নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। এটা মেনে নেওয়া নিঃসন্দেহে প্রত্যেকের জন্য খুবই কঠিন। পশ্চিম অস্ট্রেলিয়ার পক্ষ থেকে, আমি জানাতে চাই যে, আমাদের চিন্তায় এবং আমাদের প্রার্থনায় আপনারা আছেন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।