Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অপারেশন ডেভিল হান্ট : সারা দেশে গ্রেপ্তার ১৩০৮

admin • 09 Feb 2025, 09:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অপারেশন ডেভিল হান্ট : সারা দেশে গ্রেপ্তার ১৩০৮

সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ  ( ৯ ফেব্রুয়ারী )  রবিবার পুলিশ সদর দপ্তর এই তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ২৭৪ জন এবং রেঞ্জে এক হাজার ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গতকাল সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় শনিবার এই সিদ্ধান্ত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।