Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অপরাধী যেই হোক, ভাই হলেও ছাড় দেওয়া হবে না:স্বরাষ্ট্র উপদেষ্টা

admin • 12 Jan 2025, 09:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অপরাধী যেই হোক, ভাই হলেও ছাড় দেওয়া হবে না:স্বরাষ্ট্র উপদেষ্টা

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমি সরকারি কর্মকর্তাদের বলবো, তেল দেওয়া বন্ধ করুন। অপরাধী যেই হোক, আমার ভাই হলেও কোন প্রকার ছাড় দেওয়া হবে না। কঠোর হস্তে দমন করুন।

 

রবিবার (১২ জানুয়ারি) মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

 

ঢাকা ব্যাংক পিএলসি অর্থায়নে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরনী সংসদ মাঠে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে কৃষকদের মাঝে ৩০টি পাওয়ার টিলার ও ৩০টি সেলো মেশিন বিতরণ করেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এ.টি.এম. হায়াতুজ্জামান খান, ঢাকা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মন মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, উপজেলা বিএনপির সভাপতি শেখ মো.আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন প্রমুখ।

আর কে / মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।