Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

অটোরিকশাচালককে বেধড়ক পেটালেন পুলিশ, অতঃপর...

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
অটোরিকশাচালককে বেধড়ক পেটালেন পুলিশ, অতঃপর...

পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোরিকশাচালককে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। এলাকাবাসী ওই পুলিশ কর্মকর্তার বিচার দাবি করেছেন।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা নেত্রকোনার মোহনগঞ্জ থানার আওতাধীন আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মোনাহার হোসেন। ভুক্তভোগী মোহনগঞ্জ পৌরশহরে নওহাল গ্রামের অটোচালক মন্তু মিয়া (৪৯)।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, জ্যামের মধ্যে এসআই মোনাহার হোসেনের মোটরসাইকেলে মন্তু মিয়ার অটোরিকশার সামান্য ধাক্কা লাগে। এরপর বাইক থেকে নেমে শার্টের কলার চেপে মন্তু মিয়াকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। পরে মন্তুকে একটি দোকানের গলিতে নিয়ে বেধড়ক লাথি ও কিল-ঘুষি মারেন এসআই মোনাহার। এ সময় আশপাশের লোকজন তাকে থামানোর চেষ্টা করলে তিনি আরও চড়াও হন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এসআই মো. মোনাহার হোসেনকে ক্লোজড করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের স্টেশন রোডে এ ঘটনা ঘটে। পরে মন্তু মিয়াকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মন্তু মিয়া জানান, বাজারে জ্যামের মধ্যে অটো ঘুরাতে গিয়ে এসআই মোনাহরের মোটরসাইকেলে সামান্য ধাক্কা লাগে। এতে তার বাইকের কোনো ক্ষতি হয়নি। কিন্তু তিনি বাইক থেকে নেমে কলার চেপে ধরে আমাকে অটো থেকে নামিয়ে রাস্তার ওপর ফেলে কিল-ঘুষি মারতে শুরু করে। পরে একটি দোকানের গলিতে নিয়ে বেধড়ক লাথি ও কিল-ঘুষি মারে। আশপাশের লোকজন তাকে থামাতে এলে তিনি তাদের ওপর ক্ষিপ্ত হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।