Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

অগ্রণী ব্যাংকের অফিস সহায়কের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
অগ্রণী ব্যাংকের অফিস সহায়কের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীর অগ্রণী ব্যাংকের উপজেলা শাখার অফিস সহায়ক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার সন্ধ্যা সাড়ে সাত টার দিকে নিজ বাড়ির শোবার ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহতের পরিবারের দাবী ইতিপূর্বে আরো কয়েকবার তিনি আত্নহত্যার চেষ্টা করেছেন।

 

আত্মহত্যা করেছেন তেবাড়িয়া ঝাউতলা গ্রামের মৃত আজাহার উদ্দিন মিয়ার ছেলে আফজাল হোসেন বাবু (৬০)। তিনি অগ্রণী ব্যাংকের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

 

নিহতের স্ত্রী নুরুন্নাহার জানান, সন্ধ্যা সাড়ে সাত টার দিকে সকলের অজান্তে তার স্বামী আফজাল হোসেন বাবু শোবার ঘরের ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তারা ঠিক পাবার পর রশি কেটে বাবুকে নামানো হলে ততক্ষণে তিনি মারা যান। নুরুন্নাহার আরো জানান, তার স্বামী ইতিপূর্বে গড়াই নদীতে নৌকা থেকে লাফিয়ে পরে আত্নহত্যার চেষ্টা করেন। তার স্বামী মানসিক ভাবে অসুস্থ ছিলেন বলে জানান তিনি।

 

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, ব্যাংক কর্মচারীর ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।