Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

৬ বছর পর দেশে ফিরছেন সাংবাদিক শফিক রেহমান

admin • 17 Aug 2024, 06:31 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
৬ বছর পর দেশে ফিরছেন সাংবাদিক শফিক রেহমান

দীর্ঘ ৬ বছর লন্ডনে নির্বাসনে থাকার পর দেশে ফিরছেন সাংবাদিক শফিক রেহমান। রোববার (১৮ আগস্ট) তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

 

তিনি জানান, রোববার বেলা ১২টায় সাংবাদিক শফিক রেহমান ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

শায়রুল জানান, সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে ‘শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে সজীব ওনাসিসকে। আর সদস্য সচিব করা হয়েছে জাহিদুল ইসলাম রনিকে। সমন্বয়ক রাজীব আহসান চৌধুরী পাপ্পু এবং এর উপদেষ্টা হচ্ছেন হাসানুর রহমান।

 

প্রসঙ্গত, গত বছরের ১৭ আগস্ট পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেয়া হয়েছিল। ২০২২ সালের ১৩ নভেম্বর সজীব ওয়াজেদ জয় আদালতে সাক্ষ্য দেন।

 

এর আগে, ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় মামলাটি করেছিলেন পুলিশের একজন কর্মকর্তা। এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।