Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

জুনিয়র বৃৃত্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

admin • 08 Aug 2026, 09:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জুনিয়র বৃৃত্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

শীতকালীন ছুটি শুরুর আগেই ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে আগের সূচি থেকে পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৮ ডিসেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর শেষ হবে এ পরীক্ষা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত আন্তঃশিক্ষা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ও ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। শীতকালীন ছুটির কারণে এ সূচি এগিয়ে আনা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর শীতকালীন ছুটি শুরু হবে। এর আগে, আমরা জুনিয়র বৃত্তি শেষ করতে চাচ্ছি।

তবে এ পরীক্ষার ফল প্রকাশ কবে,তা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সময়সূচি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হয়। এতে ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২০ ডিসেম্বর। আর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।