Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

২২ বছরে ১১ স্বামীকে হত্যা, যেভাবে ধরা পড়লেন রহস্যময়ী নারী

admin • 08 Aug 2025, 04:37 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
২২ বছরে ১১ স্বামীকে হত্যা, যেভাবে ধরা পড়লেন রহস্যময়ী নারী

ইরানের ইতিহাসে অন্যতম চাঞ্চল্যকর সিরিয়াল হত্যা মামলায় কুলথাম আকবরি নামের এক নারী অভিযুক্ত হয়েছেন। ১১ স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা এবং আরেকজনকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত হন তিনি। অভিযুক্ত আকবরি, যিনি ইরানের গণমাধ্যমে ‘ব্ল্যাক উইডো’ নামে পরিচিত, তাকে চলতি সপ্তাহে বিশেষ আদালতে হাজির করা হয়েছে।

 

প্রসিকিউশনের দাবি, ২০০০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছরে কুলসুম পরিকল্পনা করে বয়স্ক পুরুষদের টার্গেট করতেন, তাদের বিয়ে করে সম্পত্তি দখলের উদ্দেশ্যে ধীরে ধীরে বিষ প্রয়োগে হত্যা করতেন। আকবরি আদালতে স্বীকার করেছেন যে তিনি ১১ স্বামীকে হত্যা করেছেন এবং আরও একজনকে হত্যার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে মোট ১১টি পরিকল্পিত হত্যার অভিযোগ এবং একটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। খবর গালফ নিউজের। 

 

প্রসিকিউটররা জানিয়েছেন, আকবরি বেশ কৌশলী এবং রহস্যময়ী ছিলেন এবং তার অধিকাংশ শিকার বৃদ্ধ ও নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ফলে মৃত্যুগুলো প্রাথমিকভাবে স্বাভাবিক মনে হওয়ায় দীর্ঘদিন কেউ সন্দেহ করেনি। ২০২৩ সালে তার সর্বশেষ স্বামী আজিজুল্লাহ বাবায়ীর মৃত্যুর পর সন্দেহ প্রকাশ করেন বাবায়ীর ছেলে। সেখান থেকেই তদন্ত শুরু করে পুলিশ এবং ধরা পড়েন কুলসুম আকবরি।

 

তিনি যেভাবে হত্যা করতেন তা ছিল সুপরিকল্পিত—ডায়াবেটিসের ওষুধ, উত্তেজক পদার্থ এবং কখনো কখনো শিল্প কারখানায় ব্যবহৃত অ্যালকোহলের মিশ্রণে বিষ প্রয়োগ করা হতো।

  আদালতের শুনানিতে স্বজনহারা চার পরিবারের সদস্যরা আকবারির মৃত্যুদণ্ড দাবি করেছেন। ইতিমধ্যে ৪৫ জনের বেশি ব্যক্তি মামলায় বাদী হয়েছেন। এই মামলাটি শুধু ইরানেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রায় ঘোষণার জন্য এখনও আরও কয়েকটি শুনানি বাকি রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।