Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

২১ বছরের দাম্পত্য কলহের ইতি, প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

admin • 10 Aug 2026, 03:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
২১ বছরের দাম্পত্য কলহের ইতি, প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

রতের উত্তরপ্রদেশে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ ২১ বছরের দাম্পত্য জীবনের পর স্ত্রীর প্রেমের সম্পর্ক মেনে নিয়ে নিজ হাতে তাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন এক স্বামী।

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবির নগর জেলার দেবরি গ্রামে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে পরিবার ও স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়, ৪৫ বছর বয়সী বুদ্ধিরাম নিষাদ ও ৩৭ বছর বয়সী ফুলমতি প্রেম করে বিয়ে করেছিলেন। তাদের সংসারে পাঁচ সন্তান রয়েছে, যার মধ্যে বড় সন্তানের বয়স ১৮ বছর।

 

তবে কয়েক মাস আগে ২৬ বছর বয়সী অবধেশ নামের এক যুবকের সঙ্গে ফুলমতির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত কলহ শুরু হয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, প্রায় দুই মাস আগে ফুলমতি বাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে যান। পরে পরিবারের অনুরোধে ফিরে এলেও দাম্পত্য অশান্তি আর কমেনি।

 

এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে একপর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন বুদ্ধিরাম নিষাদ। তিনি উপলব্ধি করেন, স্ত্রী যখন অন্য কারও সঙ্গে থাকতে চান, তখন জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই স্ত্রীর ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে তাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

 

এরই অংশ হিসেবে মঙ্গলবার আশরাফপুর গ্রামের একটি শিবমন্দিরে ফুলমতি ও অবধেশের বিয়ের আয়োজন করা হয়। স্থানীয় গ্রামবাসীদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। পুরো আয়োজনেই উপস্থিত ছিলেন বুদ্ধিরাম নিজে, এবং শেষ পর্যন্ত স্ত্রীকে বিদায়ও জানান তিনি।

 

সাংবাদিকদের কাছে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় বুদ্ধিরাম বলেন, দীর্ঘদিনের দাম্পত্য জীবনের পরও স্ত্রী তার সঙ্গে থাকতে আগ্রহী নন। প্রতিদিনের অশান্তি থেকে মুক্তি পেতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, যার সঙ্গে স্ত্রী সুখে থাকতে চান, তার সঙ্গেই তাকে নতুন জীবনে এগিয়ে যেতে দেওয়া উচিত।

সূত্র: এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।