Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

২০৩৪ বিশ্বকাপেও মেসিকে দেখতে চান ফিফা সভাপতি

admin • 08 Dec 2023, 08:59 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
২০৩৪ বিশ্বকাপেও মেসিকে দেখতে চান ফিফা সভাপতি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বয়স ৩৬ হলেও পায়ের জাদু দিয়ে নিজের যোগ্যতার জানান দিচ্ছেন বার বার। ক্যারিয়ারে একটাই অপূর্ণতা ছিল, দেশের হয়ে বিশ্বকাপ জয়।

 

কাতারে ২০২২ বিশ্বকাপে সেই অপূর্ণতাও ঘুচিয়ে ফেলেছেন আর্জেন্টাইন এই খুদেরাজ। কয়েকদিন আগেই বিশ্বকাপ নিয়ে কথা বলেছিলেন মেসি। জানিয়েছিলেন কেবল ফিট থাকলেই তাকে দেখা যেতে পারে ২০২৬ বিশ্বকাপে। যদিও নিশ্চয়তা দেননি তিনি। এদিকে শুধু ২০২৬ নয়, ২০৩৪ বিশ্বকাপেও আর্জেন্টাইন এই তারকাকে দেখতে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত পরবর্তী বিশ্বকাপে মেসিকে দেখতে চান কিনা এমন প্রশ্নের উত্তরে ফিফা কর্তা বলেন, ‘আমি আশা করি মেসি আগামী বিশ্বকাপে খেলবেন। তারপরের বিশ্বকাপে এমনকি ২০৩৪ বিশ্বকাপেও। যতদিন তিনি (মেসি) খেলতে চান।

 

এদিকে মেসি ইতোমধ্যে বলেছেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে ভাবছি না। আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি না যে আমি সেখানে থাকব না। কারণ, যেকোনো কিছু হতে পারে। মূল কারণ আমার বয়স। আমার সেখানে না থাকাটাই স্বাভাবিক। এরপর দেখা যাবে।

 

যতদিন পর্যন্ত মনে হবে আমি ভালো আছি এবং দলে অবদান রাখতে পারি ততদিন পর্যন্ত আমি খেলা চালিয়ে যাব। এখন আমি কেবল কোপা আমেরিকায় যাওয়ার কথাই ভাবছি। এরপর সময় বলবে আমি সেখানে (বিশ্বকাপে) থাকব কি থাকব না।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।