Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

সৌম্যর বলে লিটনের দুর্দান্ত ক্যাচ !

admin • 20 Apr 2026, 01:30 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সৌম্যর বলে লিটনের দুর্দান্ত ক্যাচ !

প্রায় ছয় মাস পর ওয়ানডে খেলতে নেমেছেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের ইনিংসের ১৫তম ওভারে তাকে বোলিংয়ে আনেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওই ওভারে দেন ৫ রান। ১৮তম ওভারে এসেই তৃতীয় বলে কিউই অধিনায়ক টম ল্যাথামের উইকেট তুলে নেন এই মিডিয়াম পেসার। উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নেন লিটন দাস। এরপরই তৈরি হয় সামান্য নাটকীয়তার।

 

সৌম্যর করা অফস্টাম্পের বাইরের গুড লেন্থের বলটি ল্যাথামের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। লিটন সামনে হাত বাড়িয়ে নিচু হয়ে বল গ্লাভসবন্দি করেন। বাংলাদেশের ফিল্ডাররা উইকেট–উদ্‌যাপন শুরু করলেও ল্যাথাম ক্রিজ ছাড়তে রাজি হননি। পরে দুই ফিল্ড আম্পায়ার আলোচনা করে তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্তের জন্য পাঠান।

 

টিভি রিপ্লেতে মনে হচ্ছিল, বলটি লিটনের গ্লাভসবন্দি হওয়ার আগে মাটি ছুঁয়েছে। তৃতীয় আম্পায়ার নীতিন মেনন অনেকটা সময় নিয়ে বিভিন্ন কোণ থেকে রিপ্লে দেখে ল্যাথামকে ‘আউট’ ঘোষণা করেন। ৩৫ বলে ১০৪ রান করা ল্যাথাম তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখাননি। সোশ্যাল মিডিয়ায় অবশ্য বিতর্ক শুরু হয়ে গেছে, এটি আসলেই ক্যাচ ছিল কিনা- সেটা নিয়ে। ওই ওভারে সৌম্য দিয়েছেন মাত্র ৪ রান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।