Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

১৫ দিনের ছুটিতে ইবির আবাসিক হল

admin • 30 Mar 2024, 08:34 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
১৫ দিনের ছুটিতে ইবির আবাসিক হল

যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫ দিন বন্ধ থাকছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট’টি আবাসিক হল। আগামী ০৪ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ ছুটি কার্যকর হবে।

শনিবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট রুমে প্রভোস্ট কাউন্সিলের মিটিংয়ে ছুটির বিষয়ে সিন্ধান্ত নেওয়া হয়।মিটিংয়ে আগামী ১৯’শে এপ্রিল শুক্রবার সকাল ১০টায় হল সমূহ খুলে দেওয়ার নির্দেশনা আসে।

ছুটির বিষয়ে প্রভোস্ট কাউন্সিল সভাপতি অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান সময়ের কন্ঠস্বর প্রতিনিধি’কে বলেন, মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৪ই এপ্রিল সকাল ১০টায় হল বন্ধ করা হবে। ছুটি শেষে ক্যাম্পাস যেহেতু আগামী ২০’শে এপ্রিল খুলবে তাই আমরা আগামী ১৯’শে তারিখ সকাল ১০টায় হল খুলে দেব।

তিনি আরো জানান, ছুটিকালীন সময়ে বাড়তি নিরাপত্তার জন্য এবার প্রতি হলে ২ জন করে অতিরিক্ত প্রহরী দায়িত্বে থাকবে এবং হল খোলার আগেই হলের অভ্যন্তর ও চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করার করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ই মার্চ ২০২৪ হতে ক্যাম্পাসে ঈদুল ফিতরের ছুটি শুরু হয়। যা চলবে আগামী ১৭ই এপ্রিল ২০২৪ পর্যন্ত। এছাড়াও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০শে এপ্রিল থেকে ক্লাস পরিক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।