Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

১২ দিনের ছুটিতে ইবি,কড়া নিরাপত্তায় ক্যাম্পাস

admin • 23 Dec 2023, 10:59 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
১২ দিনের ছুটিতে ইবি,কড়া নিরাপত্তায় ক্যাম্পাস

১২ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তাই ক্যাম্পাস ও হলগুলোতে যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ এবং অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

এদিকে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রভোস্ট কাউন্সিল। প্রভোস্ট কাউন্সিলের ১২৬ তম জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া ছুটিতে প্রতি হলে রাতে অন্তত অতিরিক্ত ২ জন এবং দিনে অন্তত অতিরিক্ত একজন নিরাপত্তা প্রহরীর রাখারও সিদ্ধান্ত নেয়া হয়।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত ছুটি সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়, শীতকালীন ও যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অফিসসমূহ এবং ৩ জানুয়ারি পর্যন্ত ক্লাস সমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে।

 

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, শীতকালীন ছুটিতে আবাসিক হলসমূহ খোলা থাকবে। এছাড়া ছুটিতে হলসমূহে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।