Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

১০ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে হাবিপ্রবি

admin • 20 Dec 2024, 12:14 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
১০ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে হাবিপ্রবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শীতকালীন ছুটি এবং যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হল কতৃপক্ষ নোটিশের মাধ্যমে এই ছুটি ঘোষণা করে।

 

ছুটি শেষে আগামী ১ জানুয়ারি থেকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম চালু হবে। নোটিশে বলা হয়, শীতকালীন ছুটি ও যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হল বন্ধ থাকবে। বন্ধের মধ্যে কোন ছাত্র/ছাত্রীকে হলে অবস্থান বা প্রবেশের অনুমতি দেয়া হবে না বলেও জানানো হয়।

 

নোটিশে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৫টার মধ্যে সব আবাসিক ছাত্র/ছাত্রীদেরকে হল ছাড়তে বলা হয়েছে। তবে পি.এইচ.ডি/মাস্টার্সে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীরা সুপারভাইজার এর সুপারিশক্রমে হলে অবস্থান করতে পারবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।